মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের যৌথ অভিযান - The News Lion

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের যৌথ অভিযান




ঢাকা প্রতিনিধি : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাংলাদেশের চাঁদপুরে মেঘনা ও পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ যৌথ অভিযান চালানো হয়। এ সময় ইলিশ মাছ ধরার কয়েক শ নৌকা ছিদ্র ও ধ্বংস এবং বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় জেলেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।  


আকাশ পথে হেলিকপ্টার ছাড়াও এ অভিযানে স্পিডবোট, লঞ্চ ও বেশ কিছু নৌযান অংশ নেয়।  নৌ-পুলিশের এসপি (প্রশাসন) শফিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে চার কোটি মিটার অবৈধ কারেন্ট জালসহ মাছ ধরার প্রচুর সরঞ্জামাদি ধ্বংস ও পোড়ানো হয়। 


জেলেদের ছত্রভঙ্গ করার জন্য ১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়।  জেলা মৎস্য অফিসার মো. আসাদুল বাকি জানান, অভিযানে অতিরিক্তি ডিআইজি মাহবুবর রহমান, পুলিশ সুপার ফরিদুল ইসলামসহ নৌ-পুলিশের প্রায় সাড়ে চার শ সদস্য, চাঁদপুর জেলা মৎস্য অফিসার ও জেলা পুলিশ অংশ নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.